২৭ এপ্রিল ২০২৬ - ১৯:৫৩
আমেরিকা-ইসরাইল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধে সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

আমেরিকা ও ইসরাইল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধের মাত্রা ও পরিণতি বিশ্লেষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদ ও ইরান সাংস্কৃতিক উপদেষ্টা কার্যালয় যৌথ উদ্যোগ নিচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়েদ রেযা মির মোহাম্মদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের সদ্য নিয়োগপ্রাপ্ত আবুল কালাম সরকারের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মাত্রা ও পরিণতি’ বিষয়ক একটি যৌথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা মির মোহাম্মদি আবুল কালাম সরকারকে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন অধ্যাপক হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “এই দায়িত্বে আমি তাঁর ক্রমাগত সাফল্য কামনা করছি। সাংস্কৃতিক উপদেষ্টা কার্যালয় উভয় পক্ষের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

Tags

Your Comment

You are replying to: .
captcha